By Shanjid Shane 🕒 নভে 16, 2023
১৭ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু, ১৮ নভেম্বর থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন বিক্রি শুরু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৪ এর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ রাখা হয়েছে ৩০ নভেম্বর। ১৭ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হবে ১৮ নভেম্বর থেকে এমন কথা জানিয়েছেন দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করছেন। ঘোষণা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৪ এর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ রাখা হয়েছে ৩০ নভেম্বর।
বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সময় ১৭ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক শাসনের অংশ হিসেবে তফসিল ঘোষণা হয়েছে এবং এর মাধ্যমে জনগণের প্রত্যাশা প্রতিষ্ঠিত হয়েছে।
এরপর আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানী গুলশানে তফসিল ঘোষণার পর তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হবে ১৮ নভেম্বর থেকে। এছাড়া তিনি আরো জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে তৃণমূল বিএনপি। এসময় তিনি তফসিলকে স্বাগত ও নির্বাচন কমিশনকে সাধুবাদ জানিয়েছেন এবং আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা সংবিধান অনুযায়ী করা হয়েছে বলে জানান তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।
Stay Ahead of the News
Before Everyone Else
Major stories break every hour. Join our news community and receive instant alerts, viral headlines, and important updates the moment they happen.