By Shanjid Shane 🕒 অক্টো 26, 2023
বাংলাদেশের বিদ্যুৎখাতে বিনিয়োগে আগ্রহী সুইডেন
বাংলাদেশের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ড। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ড এ কথা জানান।
বুধবার (২৫ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে দ্বিপাক্ষিক সাক্ষাতে এমন কথা জানান ভন লিন্ড।
বৈঠকে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ড বাংলাদেশে বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বলেন, বিশ্বের অনেক দেশেই এখন নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্বারোপ করছে। এ ক্ষেত্রে সুইডেন সরকার বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থান বিবেচনায় বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা। সরকার বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। বিভিন্ন সেবা ও পরিসেবা অনুমোদনে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদেশি বিনিয়োগ আসছে। এসময় রাষ্ট্রদূতদের মাধ্যমে সংশ্লিষ্ট সরকার প্রধানদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান তিনি।
বাংলাদেশের উন্নতির কথা তুলে ধরে টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী ও গতিশীল নেতৃত্বে বিগত বছরগুলোতে যোগাযোগ, অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষাসহ দেশের সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এলডিসি থেকে বেরিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে যা আগামী ২০২৬ সাল থেকে কার্যকর হবে।
সোর্স : সময় টিভি
Stay Ahead of the News
Before Everyone Else
Major stories break every hour. Join our news community and receive instant alerts, viral headlines, and important updates the moment they happen.