By Shanjid Shane 🕒 নভে 19, 2023
পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরি, এইচএসসি পাসেও করা যাবে আবেদন
পরিকল্পনা মন্ত্রণালয় নতুন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে প্রতিষ্ঠানটি একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে বলে জানা গেছে এছাড়া আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ৫ ক্যাটাগরির পদে।
নিয়োগে বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে প্রতিষ্ঠানটি ৫ ক্যাটাগরির পদে ১৩, ১৬ ও ২০তম গ্রেডে মোট ২৭ জনকে নিয়োগ দেবে।
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ০৩ জন নিয়োগ দেয়া হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)
সর্বোচ্চ ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ পর্যন্ত বয়সসীমা শিথিলযোগ্য।
স্নাতক বা সমমান ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
কম্পিউটার অপারেটর পদে ০৪ জন নিয়োগ দেয়া হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)
সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর এবং বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা লাগবে।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ০১ জন নিয়োগ দেয়া হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)
সর্বোচ্চ ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ পর্যন্ত বয়সসীমা শিথিলযোগ্য।
এইচএসসি বা সমমান শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ০৩ জন নিয়োগ দেয়া হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)
সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত বয়সসীমা নির্ধারণ করা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা, এইচএসসি বা সমমান।
পদের নাম: অফিস সহায়ক পদে ১৬ জন নিয়োগ দেয়া হবে।
বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
১৮ থেকে ৩০ বছর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
উক্ত পদগুলোতে নারী-পুরুষ উভয় আবেদন করতে পারবেন আর ১৫ নভেম্বর থেকে আবেদন নেয়া শুরু হয়েছে যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
আবেদন যেভাবে করতে হবে- আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিজ্ঞপ্তিটি দেখতে এ লিংকে প্রবেশ করুন।
নিয়োগে বিজ্ঞপ্তি টি নিচে দেয়া হলো :
Stay Ahead of the News
Before Everyone Else
Major stories break every hour. Join our news community and receive instant alerts, viral headlines, and important updates the moment they happen.