By Shanjid Shane 🕒 অক্টো 26, 2023
ইহুদি-বিদ্বেষীদের নাগরিকত্ব নয় : আইন করছে জার্মানি
ইহুদি-বিদ্বেষীদের কখনও নাগরিকত্ব প্রদান না করা এবং কোনো অভিবাসীর বিরুদ্ধে যদি ইহুদি ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি বিদ্বেষ প্রদর্শন সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হয়, সেক্ষেত্রে তার নাগরিকত্ব বাতিল সংক্রান্ত একটি আইন পাসের প্রস্তুতি নিচ্ছে জার্মানির পার্লামেন্ট। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফায়েসার বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘নাগরিকত্ব প্রদান সংক্রান্ত নতুন একটি আইন বুন্দেস্তাগে (জার্মানির পার্লামেন্ট) প্রক্রিয়াধীন রয়েছে। সেটি পাস হলে কোনো ইহুদি-বিদ্বেষীকে জার্মানির নাগরিকত্ব দেওয়া হবে না। এমনকি যেসব অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হয়েছে, তা ও বাতিল করা হবে।’
Stay Ahead of the News
Before Everyone Else
Major stories break every hour. Join our news community and receive instant alerts, viral headlines, and important updates the moment they happen.