By Shanjid Shane 🕒 অক্টো 27, 2023
ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়ে ৭ হাজার, এর মধ্যে প্রায় ৩০০০ শিশু
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত তিন সপ্তাহে গড়িয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭ হাজার ২৮ জনে পৌঁছেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ২ হাজার ৯১৩ শিশু রয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর মধ্যে নারী ১ হাজার ৭০৯ জন এবং বৃদ্ধ ৩৯৭ জন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন প্রায় ৫০০ জন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় প্রায় দুই লাখ বাড়ি আংশিক কিংবা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরাকে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। রপ্তানির অপেক্ষায় থাকা তেলের ট্রাক অবরোধ করছেন তাঁরা। এসব ট্রাক তেল নিয়ে জর্ডানে যাওয়ার কথা ছিল। বিক্ষোভকারীরা বলেছেন, ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্থাপন করা দেশে তেল রপ্তানি করতে দেবেন না তাঁরা।
Stay Ahead of the News
Before Everyone Else
Major stories break every hour. Join our news community and receive instant alerts, viral headlines, and important updates the moment they happen.