By Shanjid Shane 🕒 ডিসে 7, 2023

আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা হয়নি : জাপা মহাসচিব


আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দেরসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ নিয়ে বৈঠক করেছে জাপা। উক্ত বৈঠকে আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা হয়নি আর তা প্রয়োজনও নেই বলে মনে করছে জাতীয় পার্টি।

জাপার মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু আজ বৃহস্পতিবার ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেছেন যে, আওয়ামী লীগের সঙ্গে গতকাল (বুধবার) রাতে আমাদের বৈঠক হয়েছে। এসময় নির্বাচনকে কেন্দ্র করে বৈঠকে আসন বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি। আসন বণ্টনের খুব একটা প্রয়োজনও নেই বলে জানান জাতীয় পার্টির মহাসচিব। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে ১৯৯১ সালের মতো নীরব বিপ্লবও হয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

গতকাল বুধবার আওয়ামী লীগের সঙ্গে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে এবং বিভ্রান্তিকর খবর এড়াতে আমরা এই বৈঠকের সময় ও স্থান গোপন রেখেছি বলে জানান তিনি।

এসময় তিনি নির্বাচন প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণ হবে আশা করেন এবং এজন্যই মাঠে আছেন বলে জানান তিনি।

পাঠান
🚀 BREAKING ALERTS

Don’t Miss Important News

Get breaking news instantly before it trends everywhere.

⚡ Instant Updates
📰 Breaking News
Trusted by thousands of daily readers

Subscribe Now

Keep updated with the latest news!